কুমিল্লার তিন উপজেলায় একদিনে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত থেকে সোমবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলার সদর দক্ষিণ, লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে একজন নারী, একজন ইনস্যুরেন্স কর্মী এবং আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।
সদর দক্ষিণ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের একটি খাল থেকে এক পুরুষের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।