চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি ও পদায়নের নির্দেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, সিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি-উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানকে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) হিসেবে কর্মরত মো. হাসান মোস্তফা স্বপনকে সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) পদে পদায়ন করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (উত্তর) পদে নিয়োজিত থাকা আমিরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) হিসেবে পদায়ন করা হয়েছে।