শুক্রবার ১৯শে জুন, ২০২৬

পতেঙ্গায় ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারি আটক

পতেঙ্গায় ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৯ জুন) ভোর পাঁচটার সময় পতেঙ্গার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে বাণিজ্যিক জাহাজ হতে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাসকৃত এসব চিনি আটক করা হয়। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড পতেঙ্গা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Translate