সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের পুরোনো সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার ঐশ্বরিয়ার সাবেক দেহরক্ষী কেতন কারান্দে দাবি করেছেন, সালমানের কাছ থেকে ঐশ্বরিয়াকে নিরাপদ রাখতে তাকে সাত দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কেতন জানান, ঐশ্বরিয়াকে শুটিং সেটে আনা-নেওয়াই ছিল তার দায়িত্ব। একবার ফ্যাশন শো থেকে ফেরার পথে সালমানের মুখোমুখি হন তারা। এরপরই চাকরি ছেড়ে দেন তিনি।
কেতনের দাবি, সালমান ও ঐশ্বরিয়া দুজনেরই ভক্ত হওয়ায় তাদের ব্যক্তিগত সম্পর্কের জটিলতায় জড়াতে চাননি।