সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শুধু ড্র হলেই শিরোপা নিশ্চিত হবে বাংলাদেশের। নেপালের বিপক্ষে তাই শক্তিশালী একাদশ নিয়ে খেলছে পিটার বাটলারের দল।
তিন ম্যাচ সাসপেনশন শেষে খেলছেন স্ট্রাইকার সাগরিকা। একাদশে আরও রয়েছেন বাটলারের যোগ্য শিষ্যরা। মাঠে খেলার আগে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দুই দলের খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেন। মাঠের মাঝে এসময় দুই দলের খেলোয়াড়রা মুখোমুখি দাঁড়িয়ে ছিলেন। মাঝে ছিলেন তিন রেফারি।
নীরবতা শেষে কিংস অ্যারেনাতে শুরু থেকে বাংলাদেশের দাপট চলতে থাকে। সাগরিকা সুযোগ পেয়ে শুরুতে জাল কাঁপাতে পারেননি। তবে ৮ মিনিটে সাগরিকা ঠিকই জাল খুঁজে নেন। বাংলাদেশ এগিয়ে যায় ১-০ গোলে।
বাংলাদেশ একাদশ:
মিলি আক্তার, আফঈদা খন্দকার, নবীরন খাতুন, জয়নব বিবি রিতা,স্বপ্না রানী, ঐশি খাতুন,মোসাম্মত সাগরিকা,উমেলহা মারমা,মুনকি আক্তার,পূজা দাস ও শান্তি মার্ডি।