আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে তার শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে ফেরানোর আলোচনা নতুন করে জোর দানা বেঁধেছে। স্থানীয় সাংবাদিক গনসালো কালভিগিওনির দাবি অনুযায়ী, রোজারিওর ক্লাবটি ২০২৭ সালের জানুয়ারিতেই আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে চুক্তিবদ্ধ করার স্বপ্ন দেখছে। তবে ইন্টার মায়ামির সঙ্গে মেসির ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ থাকায় এই প্রত্যাবর্তন কতটা বাস্তবসম্মত হবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে; তবুও নিউয়েলসের এমন পদক্ষেপে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।