ব্যালন ডি’অর ২০২৬-এর সেরা পাঁচ ফুটবলারের সঠিক চূড়ান্ত র্যাঙ্কিং অনুষ্ঠান শুরুর আগেই বাজি ধরে প্রায় ১ লাখ ৮০ হাজার ইউরো মুনাফা করায় ফল ফাঁসের সন্দেহ তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম পলিমার্কেটে ১২টি সন্দেহজনক অ্যাকাউন্ট থেকে এই বাজি ধরা হয়, যেখানে হ্যারি কেইনের জয় এবং এমবাপ্পে, ইয়ামাল, রদ্রি ও মেসির পরবর্তী অবস্থান নিখুঁতভাবে মিলে যায়। ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে।