রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, গত ১৯ মে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে নিজ ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনায় মাত্র ১৯ দিনের বিচারিক কার্যক্রম শেষে গত ৭ জুন ঢাকার একটি ট্রাইব্যুনাল প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করেছিলেন।

Translate