শনিবার ২০শে জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রে জার্মান পর্যটকরা কেন বিপাকে পড়ছেন?

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তারা সবসময়েই কিছুটা আক্রমনাত্মক বলে পরিচিত। তবে ইইউ দেশগুলির নাগরিকরা এই কঠিন জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া থেকে খানিকটা ছাড় পেতেন। ইলেক্ট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথারাইজেশান বা বেড়ানোর বিশেষ সম্মতিপত্র বা পারমিট থাকলে তারা ৯০ দিন আমেরিকাতে বেড়াতে পারেন।

অথচ এই বছরেই মোট চারজন জার্মান নাগরিককে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেসন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই আটক করেছে।

১৭ মার্চ-এ ফ্যাবিয়ান স্মিডট কে আটক করে মার্কিন অভিবাসন কর্তারা। জানা যায়, ফ্যাবিয়ান এবং তার মা অ্যাস্ট্রিড সিনিয়র পর্যটক নন। গ্রিন কার্ড হোল্ডার। রীতিমতো আইনত যুক্তরাষ্ট্র নিবাসী। ২০০৭ থেকে তারা আমেরিকায় থাকেন। বস্টনের স্থানীয় মিডিয়াকে অ্যাস্ট্রিড বলেন, আমি অসহায় বোধ করছি।

তিনি জানান, ৩৪ বছরের ফ্যাবিয়ানকে জার্মানি থেকে আমেরিকায় ফেরার পর ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হয়। প্রায় কোনো জবাবদিহি ছাড়াই। কেবলমাত্র বলা হয় গ্রিন কার্ড সম্পর্কে নতুন সতর্কতা জারি হয়েছে।

অ্যাস্ট্রিড আরও জানান, তার ছেলের খাওয়া হয়নি, ঘুম হয়নি, এমনকি পানিও পান করতে পারেনি সে। তার উদ্বেগের ওষুধও খেতে দেওয়া হয়নি তাকে।

এই প্রশ্নে আইসিই হাসপাতালে যাওয়ার কথা স্বীকার করলেও আইনি ব্যবস্থা চলছে এটা জানিয়ে বাকি ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি।ফ্যাবিয়ানের আইনজীবী ডেভিড কেলার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটক করার কোনো কারণ তাকে বা তার মক্কেলকে জানানো হয়নি।

আমেরিকার অভিবাসন আইনজীবী জন গিহন ডিডাব্লিউকে জানান, বিনা প্রশ্নে কাউকে আটক করার ক্ষেত্রে আইসিইর কোনো সময়সীমা নেই। তিনি বলেন, অতীতে ৭২ ঘণ্টার মধ্যে কাগজপত্র পেশ করার নীতি থাকলেও সেই নিয়ম এখন কার্যকর নয়।

Translate