রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তি।
মঙ্গলবার (২২ জুলাই) বিকালে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে এ দাবি করেন সংগঠনের নেতারা। রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন— সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও কেন্দ্রীয় সংগঠকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।