চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক ব্যবসায় জড়িত থাকায় তৌহিদুল ইসলাম বাপ্পী (২৮) নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। দণ্ডপ্রাপ্ত বাপ্পী বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডীর আবদুল হাকিমের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে বাপ্পী আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় কারাদণ্ড দিয়েছেন।