বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। এ সময় এলাকাটিতে জলকামান ও প্রিজনভ্যান প্রস্তুত রাখা হলেও সকাল পর্যন্ত শ্রমিকদের সড়কে নামতে দেখা যায়নি এবং ছুটির দিন হওয়ায় লোকসমাগম কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।