পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে বুধবার নির্বাচন কমিশন গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নির্বাচন কমিশনের সদস্যরা হলেন প্রধান নির্বাচন কমিশনার – আহসানুল করিম, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দুজন সদস্য – মো. ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও এ. বি. এম. এহসানুল মামুন, উপ-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), জাতীয় ক্রীড়া পরিষদ।
নির্বাচন কমিশন প্রচলিত নিয়ম ও বিধিবিধান অনুযায়ী বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে বলে জানানো হয়েছে।