বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে ঝড়ের আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে।

বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বেড়ে ১০১ দশমিক ৫১ ডলারে এবং ডব্লিউটিআইয়ের দাম ৮২ সেন্ট বেড়ে ৯০ দশমিক ২৫ ডলারে দাঁড়ায়। মেক্সিকো উপসাগরের ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস উৎপাদন ও শোধনাগারের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে অপরিশোধিত তেলের মজুত ২০ লাখ ৯০ হাজার ব্যারেল কমেছে। পাশাপাশি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হলেও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হামলার মতো ভূরাজনৈতিক উত্তেজনা বাজারে অনিশ্চয়তা বাড়িয়ে রেখেছে।

সূত্র: আল-জাজিরা

Translate