শনিবার ২০শে জুন, ২০২৬

বিতর্কিত বক্সার খেলিফের নজর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে

পরে ঐ বছরের নভেম্বর মাসে ফরাসি এক গণমাধ্যম প্রকাশ করে খেলিফের মেডিক্যাল রিপোর্ট। যেখানে জানা যায়, তিনি আসলে নারী নন পুরুষ। এরপর ফের বিতর্ক শুরু হয় জেতা পদক নিয়ে, যা এখনো চলমান। এর মধ্যেই আলজেরিয়ার এই বক্সার ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে তার পদক রক্ষার সংকল্প ব্যক্ত করেছেন। জানিয়েছেন, তার লড়াই চালিয়ে যাবার কথা।

এ প্রসঙ্গে সম্প্রতি আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খেলিফ বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমি ট্রান্সজেন্ডার কিংবা পুরুষ নাই। এটি আমার কোনো সমস্যা নয় এবং আমাকে এটি ভীতও করে না। আমি লড়াই চালিয়ে যাবো।’

এ দিকে গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে ট্রান্সজেন্ডাররা নারী ক্যাটাগরিতে কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না। নতুন আদেশ অনুযায়ী, যদি কোনো ফেডারেশন ট্রান্সজেন্ডার মেয়েদের ক্যাটাগরিতে খেলাধুলায় অংশগ্রহণের অনুমতি দেয়, তবে তারা ফেডারেল তহবিল থেকে বঞ্চিত হবে। ট্রাম্প আরও জানান, তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) লিঙ্গভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য চাপ দেবেন।

আর এমনটি আসলেও ঘটলে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকসে খেলিফের নারী ক্যাটাগরিতে অংশগ্রহণ করাই কষ্টকর হয়ে যাবে, পদক রক্ষা তো অনেক দূরের বিষয়। তবে এই বক্সার বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘দ্বিতীয় স্বর্ণপদক অবশ্যই জিতবো। আমেরিকায়, লস অ্যাঞ্জেলেসেই হবে সেটা। আমি সর্বশক্তি দিয়ে আমার পদক রক্ষা করবো।’

এর আগে ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন (আইবিএ) খেলিফকে লিঙ্গ-যোগ্যতার কারণে অযোগ্য ঘোষণা করেছিল। তবে আইবিএর অলিম্পিক স্বীকৃতি হারানোর পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) খেলিফকে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের অনুমতি দেয়। সম্প্রতি বিশ্ব বক্সিং সংস্থা (ওয়ার্ল্ড বক্সিং) আইবিএর প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং আইওসি ২০২৮ অলিম্পিকে বক্সিং অন্তর্ভুক্তির সুপারিশ করেছে। এই সুপারিশ চূড়ান্ত অনুমোদনের জন্য আইওসি অধিবেশনে উপস্থাপিত হবে।

Translate