বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং দৈনিক সংগ্রামের ফটোসাংবাদিক আরিফুল ইসলাম জটিল ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর শান্তিনগরের অরোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার শারীরিক অবস্থা সংকটজনক। জীবন রক্ষার্থে সোমবার (২৪ আগস্ট) জরুরি ভিত্তিতে তার মাথায় অস্ত্রোপচার করার প্রয়োজন রয়েছে। তবে ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে ফটোসাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করে আসছেন। তার জরুরি চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে সাংবাদিক সমাজসহ দেশ-বিদেশের সহৃদয় ব্যক্তি ও বিত্তবানদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
তার চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠাতে পারেন—
বিকাশ ও নগদ: ০১৯১৭-২৯৫২৩৫
নাম: মো. মতিয়ার রহমান
পদবি: ম্যানেজার, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন