রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটায় একজনকে অর্ধলাখ টাকা দণ্ড

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটায় মো. ইউনুছ নামে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার উত্তর পাইন্দং ইউনিয়নের টিলা পাড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

তিনি জানান,অবৈধভাবে টিলার মাটি কাটায় মো. ইউনুছ নামে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Translate