নগ্ন দৃশ্যে অভিনয় নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ম্যাককেনা গ্রেস

হলিউড অভিনেত্রী ম্যাককেনা গ্রেস জানিয়েছেন, নগ্নতা বা অতিরিক্ত যৌন আবেদনপূর্ণ দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত পছন্দ ও স্বাচ্ছন্দ্যের বিষয়। এর সঙ্গে ডিজনি প্রিন্সেস হওয়ার স্বপ্নের কোনো সম্পর্ক নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা জানানোর পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অবস্থান পরিষ্কার করে ২০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ক্যারিয়ারের বর্তমান পর্যায়ে এ ধরনের দৃশ্যে অভিনয় করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে যারা এমন দৃশ্যে অভিনয় করেন, তাদের প্রতি তার পূর্ণ সম্মান রয়েছে। নিজের ব্যক্তিগত সীমারেখার বিষয়টি ব্যাখ্যা করে তিনি জানান, ডিজনি প্রিন্সেস হওয়ার স্বপ্ন থাকলেও সেটি তার সিদ্ধান্তের কারণ নয়। ‘স্ক্রিম’ সিনেমায় অভিনয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, নিজেকে শুধু পরিচ্ছন্ন বা নিরীহ চরিত্রে সীমাবদ্ধ রাখেননি। বর্তমানে ‘স্ক্রিম ৭’-এর পর নতুন সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ এবং নেটফ্লিক্সের ‘স্কুবি-ডু’ সিরিজেও দেখা যাবে তাকে।

Translate