বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য প্রকাশ করেন।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, দেশের মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন এবং নারী ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৬ জন।
দেশে মোট ভোটার বৃদ্ধির হার ১.৫৪ শতাংশ।
নির্বাচন কমিশনের হালনাগাদ করা তালিকা অনুযায়ী, নতুন ভোটার অন্তর্ভুক্তির ফলে মোট ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
গত বছর ২০২৪ সালে দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।