ঢাবি গায়ক অন্তুর বিরুদ্ধে অরার মামলা মিথ্যা, বাদীই কাঠগড়ায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গায়ক আবু জাহিদ অন্তুর বিরুদ্ধে ইডেন কলেজের শিক্ষার্থী ও মডেল জান্নাতুন তাজরি অরার আনা যৌন নির্যাতন ও মারধরের অভিযোগ তদন্তে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। গুলশান থানায় করা ওই মামলার দীর্ঘ তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ অন্তুকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী অরার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার অনুমতি চেয়েছে। তদন্তে জানা গেছে, সম্পর্কের টানাপোড়েন ও অন্তুর ফোনে স্ত্রীর পরিচয় দিয়ে ধরা পড়ার ক্ষোভ থেকেই মূলত এই ভুয়া নাটক সাজানো হয়েছিল; যেখানে সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড, সাক্ষ্য এবং মেডিকেল পরীক্ষায় অভিযোগের কোনো সত্যতা পায়নি আইনপ্রয়োগকারী সংস্থা।

Translate