বুধবার ২২শে জুলাই, ২০২৬

টেকনাফ সমুদ্র সৈকতে কচ্ছপের ৩১৪ বাচ্চা অবমুক্ত

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সৈকতে ৩১৪টি সামুদ্রিক কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে এসব বাচ্চা অবমুক্ত করা হয়।

কোডেক সংস্থার টেকনাফ-উখিয়ার দায়িত্বরত রিসার্চ ফ্যাসিলিটেটর কর্মকর্তা মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কোডেক পরিচালিত কমিউনিটি লেড টার্টল কনজারভেশন প্রকল্পের আওতায় উপকূলের মাদারবুনিয়া ও ছেপটখালী হ্যাচারি থেকে ৩১৪টি সামুদ্রিক কচ্ছপের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসাবে সামুদ্রিক মা কচ্ছপের ডিম সংগ্রহ করে সাগর অবমুক্ত করা হয়। এ পর্যন্ত ১৫ হাজার ৩০৮টি ডিম সংগ্রহ করা হয়েছে ও ৪ হাজার ৪৬৯টি বাচ্চা সফলভাবে সাগরে অবমুক্ত করা হয়েছে।

Translate