শুক্রবার ২৬শে জুন, ২০২৬

চট্টগ্রামে সড়কে প্রাণ গেল দম্পতির

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন- রাউজান উপজেলার ডাবুরা ইউনিয়নের তালুকদার বাড়ির মো. নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)।

গতকাল বৃহস্পতিবার মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করা শহিদুল ইসলাম বলেন, মুরাদপুরে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী দুজনকে গুরুতর আহত অবস্থায় পথচারীদের সহযোগিতায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুজনের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Translate