কিরগিজস্তানে বৈঠকে বসছেন পেজেশকিয়ান ও পুতিন

আগামী সপ্তাহে কিরগিজস্তানে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠকের পরিকল্পনা রয়েছে।

বুধবার রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রদূত কাজেম জালালি জানান, আগামী সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হতে যাওয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসবেন।

সূত্র: আল-জাজিরা।

Translate