কর্ণফুলী নদীর ওপর নির্মাণ হতে যাওয়া রেল ও সড়ক সেতুর নকশা এবং ভিত্তিপ্রস্তর ফলক
দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি কর্ণফুলী নদীর ওপর নতুন একটি কালুরঘাট সেতু নির্মাণ। অবশেষে তাদের দাবি পূরণ হতে যাচ্ছে। আগামী বুধবার (১৪ মে) কালুরঘাট রেল ও সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে প্রথমবারের মতো এই ভিত্তিপ্রস্তরের স্মারক ফলকে নাম থাকছে না উদ্বোধনকারীর।
যেকোনো ভিত্তিপ্রস্তরের স্মারক ফলকে উদ্বোধনকারীর নাম উল্লেখ করা যেন প্রচলিত নিয়ম। প্রচলিত সেই নিয়মের পরিবর্তন হয়েছে এবার। চট্টগ্রামে এই প্রথম কোনও স্মারক ফলকে উদ্বোধনকারীর নাম রাখা হয়নি।