ইরানে হামলার পরিণতি ভয়াবহ হবে: ইউরোপকে তেহরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কারণে ইউরোপের জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরোর বেশি বাড়ার অভিযোগে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসকে সতর্ক করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে দেওয়া পোস্টে বলেন, ইরানে নতুন করে সামরিক হামলা চালানো হলে ইউরোপকে আরও ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ও শক্তিশালী প্রতিঘাতের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িও যুদ্ধাপরাধের সমর্থনের ফল হিসেবে ইউরোপকে এই সংকট ভোগ করতে হবে বলে মন্তব্য করেন।

Translate