সোমবার ২০শে এপ্রিল, ২০২৬

আবুধাবিতে ইরানি হামলায় আগুন, মিসরীয় নাগরিক নিহত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইরানের একটি বিমান হামলা প্রতিহত করার পর ওপর থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে সৃষ্ট আগুনে এক মিসরীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার আবুধাবি সরকারি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, হাবশান গ্যাস স্থাপনায় আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের ফলে এই আগুনের সূত্রপাত হয়। এতে আরও চারজন প্রবাসী সামান্য আহত হয়েছেন, তাদের মধ্যে দুজন মিসরীয় এবং দুজন পাকিস্তানি নাগরিক।

তবে আবুধাবি সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে জানানো হয়নি যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন প্রতিহত করেছে।

মিডিয়া অফিসের বিবৃতিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট স্থাপনাটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মূল্যায়ন চলছে।

সূত্র: এপি

Translate