নগরের আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট এলাকায় জেলা তথ্য অফিস সংলগ্ন রাস্তা ও ফুটপাতে অভিযান চালিয়ে প্রায় ৩০ টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনদূর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৫ দোকানিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
চসিক জানায়, অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান ও ভ্যানগাড়ি বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা প্রায় ৩০ টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করে চলাচলের পথ সুগম করা হয়। একইসাথে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনদূর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৮ হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।