অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না করায় চট্টগ্রাম নগরীর দস্তগীর হোটেল ও গ্র্যান্ড সিকদার রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে কদম মোবারক এলাকার হালাল ব্রেড ব্রান্ড নামের লাইভ বেকারিকে উৎপাদিত পণ্যের মেয়াদ যথাযথভাবে মেইনটেইন না করা এবং অপরিচ্ছন্নতার কারণে চার হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর কদম মোবারক ও জামালখান এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।
তিনি বলেন, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না করায় দস্তগীর হোটেলকে ৫০ হাজার টাকা ও গ্র্যান্ড সিকদার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হালাল ব্রেড ব্রান্ড নামের লাইভ বেকারিকে উৎপাদিত পণ্যের মেয়াদ যথাযথভাবে মেইনটেইন না করা এবং অপরিচ্ছন্নতার কারণে চার হাজার টাকা জরিমানা করা হয়।