দিল্লিতে বিক্ষোভ ঘিরে সিজেপির প্রতিষ্ঠাতাসহ আটক বহু

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভের আগে অভিযান চালিয়ে বহু মানুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ও শনিবার (১০ অক্টোবর) সকালে চালানো অভিযানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করা হয়।

বিক্ষোভ ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় অন্তত ৬০০ জনকে আটক করা হয়েছে। কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ, ট্রেন চলাচলে বিধিনিষেধ এবং বিভিন্ন এলাকায় যান চলাচলের পথ পরিবর্তনের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সিজেপির অভিযোগ, নিরাপত্তাব্যবস্থা ও বিধিনিষেধের মাধ্যমে সরকার বিক্ষোভে অংশগ্রহণে বাধা দিচ্ছে। অন্যদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা

Translate