জিহ্বা ৩৬০ ডিগ্রি ঘোরাতে পারেন জাহ্নবী কাপুর

নিজের অদ্ভুত এক প্রতিভার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি প্রায় ৩৬০ ডিগ্রি পর্যন্ত জিহ্বা ঘোরাতে পারেন। তবে অভিনেত্রী নিজেই এটিকে ‘বোকা ও কোনো কাজে লাগে না’ এমন দক্ষতা বলে উল্লেখ করেছেন।

জাহ্নবী জানান, স্কুলে সহপাঠীরা জিহ্বা দিয়ে নাক ছোঁয়ার চেষ্টা করত। তিনি সেটি না পারলেও অন্যদের নজর কাড়তে জিহ্বা দিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করেন। এভাবেই ধীরে ধীরে এই অদ্ভুত কৌশলটি আয়ত্ত করেন তিনি।

সম্প্রতি এআই-নির্মিত একটি আপত্তিকর ভিডিও নিয়েও আলোচনায় এসেছিলেন জাহ্নবী। এ ধরনের কনটেন্টের মাধ্যমে নারীদের সম্মতি ছাড়া যৌনভাবে উপস্থাপনার সমালোচনা করে তিনি সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান।

এদিকে রাজ মেহতা পরিচালিত ‘লাগ যা গলে’ ছবিতে শিগগিরই দেখা যাবে জাহ্নবীকে। এতে তার সহশিল্পী টাইগার শ্রফ ও লক্ষ্মী। ছবিটি ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে।

Translate