খেলাধুলাকে শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ করার পাশাপাশি ভবিষ্যতে এটিকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রী চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাহদী আমিন জানান, আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে স্বতন্ত্র বিষয় হিসেবে শিক্ষা কার্যক্রমে যুক্ত করা হবে।
তিনি বলেন, তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষায় ক্রীড়াকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। পাশাপাশি ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ বড় পরিসরে আয়োজনের পরিকল্পনাও রয়েছে।