শিরোনাম
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলেন মেসিহরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডসীমান্ত বন্ধ ও ‘বৈরী কর্মকাণ্ডের’ অভিযোগে এস্তোনিয়াকে প্রকাশ্য যুদ্ধের হুমকি রাশিয়ারআগামী ১৬ ডিসেম্বর ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, কার্যকর ২০২৭ সালের মাঝামাঝিপোশাকশ্রমিকদের মজুরিতে মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকপক্ষের ২২ হাজার টাকাতৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ২০২৮ কোপা আমেরিকাটি-টোয়েন্টি অভিষেকে চার বলে চার উইকেট ও নয় বলে পাঁচ উইকেটের কীর্তি জামশেদ আলমের

এক দশক পর কারাগার জীবন নিয়ে মুখ খুললেন সঞ্জয় দত্ত

প্রায় এক দশক পর কারাগারে কাটানো সময়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। শেখর সুমনের টক শোতে তিনি জানান, কারাগারে গিয়ে জীবনযাত্রায় বড় পরিবর্তন এলেও তিনি মানসিকভাবে ভেঙে পড়েননি।

অস্ত্র আইনের মামলায় ২০১৩ সালে ভারতের সুপ্রিম কোর্ট সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ভালো আচরণের কারণে সাজা মওকুফ পাওয়ার পর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারাগারে অন্য বন্দিদের সঙ্গে একই সেলে থাকার অভিজ্ঞতার কথাও জানান সঞ্জয়। তারকা হওয়ার অহংকার কখনো ছিল না উল্লেখ করে তিনি বলেন, শুটিং সেটে কর্মীদের সঙ্গে মাটিতে বসে খেতেও তার কোনো আপত্তি নেই।

সঞ্জয় জানান, কারাগার কর্তৃপক্ষ ভেবেছিল আরাম-আয়েশের জীবন থেকে বিচ্ছিন্ন হলে তিনি ভেঙে পড়বেন। কিন্তু বাস্তবে তা হয়নি। এমনকি সিগারেট না পাওয়ার কথা বলা হলে তিনি রসিকতা করে জানিয়েছিলেন, সেখানে বিড়ি পাওয়া যাবে।

Translate