পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পদযাত্রা পঞ্চম দিনে পেশোয়ারে পৌঁছেছে। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে ৪ অক্টোবর লাখ্কি মারওয়াত থেকে শুরু হওয়া এ পদযাত্রার চূড়ান্ত গন্তব্য এখনো নিশ্চিত করেনি দলটি।
পেশোয়ারে সমর্থকদের উদ্দেশে আফ্রিদি ‘প্রকৃত স্বাধীনতার’ সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরবর্তী গন্তব্য হিসেবে চর্সাদ্দার কথা জানানো হয়েছে। এদিকে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান ১০ অক্টোবর মারদানে এবং ১১ অক্টোবর সোয়াবিতে সমাবেশের পরিকল্পনার কথা জানিয়েছেন।
পদযাত্রাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও পিটিআইয়ের মধ্যে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ইমরান খান ও আটক নেতা-কর্মীদের মুক্তির পাশাপাশি রাজনৈতিক সংকটের সাংবিধানিক ও গণতান্ত্রিক সমাধান দাবি করছে দলটি।
সূত্র: ডন