শনিবার ১৮ই জুলাই, ২০২৬

চট্টগ্রামে শুরু তিন দিনব্যাপী সাম্পান খেলা ও চাটগাইয়া সংস্কৃতি মেলা

গ্রামে কর্ণফুলী নদীকে ঘিরে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাম্পান খেলা ও চাটগাইয়া সংস্কৃতি মেলা ১৪৩২ বাংলা। ‘বিনি সুতার মালা’ শিরোনামে বর্ণাঢ্য এই আয়োজন বৃহস্পতিবার সকাল ৯টায় সদরঘাট থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।

ভাসমান মঞ্চে করে সদরঘাট থেকে শুরু হয়ে পটিয়া, বোয়ালখালী ও কালুরঘাট এলাকার ঘাটে ঘাটে ঘুরে বেড়াবে এই সাংস্কৃতিক বহর। এতে গান, আবৃত্তি ও বক্তৃতার মাধ্যমে নদীতীরবর্তী জনগণকে সচেতন করার পাশাপাশি চট্টগ্রামের ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। পুরো আয়োজনে কর্ণফুলী নদীর ৫০ কিলোমিটারজুড়ে নদী ব্যবহারকারী ও স্থানীয়দের সঙ্গে প্রীতির বন্ধন গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক আলীউর রহমান। সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী দিলরুবা খানম ছুটি।

অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আলী আব্বাস বলেন,“অতীতে স্বৈরাচারী সরকার নদীর জমি দখলে ইজারা দিয়েছে। কর্ণফুলী দেশের অর্থনীতির প্রাণ। এই নদী মরে গেলে চট্টগ্রাম তথা দেশ অচল হয়ে পড়বে।”

আলীউর রহমান বলেন,“কর্ণফুলী এখন দখলদারদের কাছে সোনার রাজহাঁস। আদালতের রায় থাকা সত্ত্বেও বারবার রিট করে দখল বজায় রাখছে তারা। এভাবে চলতে থাকলে একদিন কর্ণফুলী বুড়িগঙ্গায় পরিণত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের মহানগর সভাপতি ফরহাদ উদ্দীন সোহাগ,ছাত্র সমন্বয়ক মোঃ জুবায়ের আলম মানিক, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ হারুন রশীদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মীর্জা মোঃ ইসমাইল, চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক সভাপতি ডাঃ গিয়াসউদ্দিন ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন,, বিএনপি নেতা হাজি আব্দুর রাজ্জাক।

মেলার আয়োজক কমিটি ও সাম্পান সংগঠনগুলোর নেতৃত্বে ছিলেন—আহ্বায়ক ইঞ্জিনিয়ার মির্জা ইসমাইল, সদস্য সচিব মোঃ মুছা মেম্বার (চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতের আমির), সহসভাপতি মাষ্টার আলী আহমদ, যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম খান।

সাম্পান মালিক ও চালক সংগঠনের নেতৃবৃন্দ—কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস. এম. পেয়ার আলী, সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ লোকমান দয়াল, অর্থ সম্পাদক বশির আহমদ,চরপাথরঘাটা সাম্পান চালক সমিতির সহসভাপতি সাহাব উদ্দীন বদি ও সাধারণ সম্পাদক মোঃ কোরবান আলী,সদরঘাট সাম্পান মালিক সমিতির সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ,ইছানগর বড় সাম্পান পরিবহন মালিক সমিতির সদস্য আবুল কালাম ও মোঃ রাজু।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী মিলা আচার্যের পরিচালনায় সুপ্রিয়া লাকী ও শারমিন। আবৃত্তি করেন দিলরুবা খানম ছুটি।

Translate