শনিবার ২০শে জুন, ২০২৬

ট্রাম্পের শুল্কারোপের প্রভাব: কানাডায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের পণ্য বর্জন

ডোনাল্ড ট্রাম্প ও জাস্টিন ট্রুডো
ডোনাল্ড ট্রাম্প ও জাস্টিন ট্রুডোফাইল ছবি: রয়টার্স

কানাডার ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর আর দেরি করেনি। টরন্টোর একটি পানশালা তাদের মেনু থেকে যুক্তরাষ্ট্রের সব পণ্য সরিয়ে নেয়।

এর অর্থ দাঁড়াচ্ছে, পানশালায় পানীয়সহ সব ধরনের খাবার অবশ্যই হতে হবে কানাডার উৎপাদিত। তবে যুক্তরাষ্ট্রের পণ্যের বিকল্প কোনো পণ্য যদি কানাডার না থাকে, তাহলে ইউরোপের অন্য কোনো দেশ বা মেক্সিকোর খাবার রাখা হবে। কোনোভাবেই যুক্তরাষ্ট্রের নয়।

টরন্টোর ম্যাডিসন অ্যাভিনিউ নামের পানশালার ব্যবস্থাপক লিয়া রুসেল বলছিলেন, মার্কিন পণ্য বর্জন নিয়ে চিন্তাভাবনার কিছু নেই। তিনি বলেন, বিষয়টি এখন এমন যে এটাকে পরিবর্তন করা বেশ কঠিন হবে। এমনকি মার্কিন শুল্ক না থাকলেও পণ্য বর্জন অব্যাহত থাকতে পারে।

রুসেল গত বৃহস্পতিবার বিবিসিকে বলেন, ‘আমি আনন্দিত যে আমরা মার্কিন পণ্য থেকে মুক্ত হচ্ছি এবং স্থানীয় ব্যবসাকে সহায়তা করার পথে এগোচ্ছি। আমি মনে করি, এটি খুবই গুরুত্বপূর্ণ।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর শুল্কারোপ এবং সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেওয়ার পর দেশটিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ট্রাম্পের পদক্ষেপে কানাডার অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রভাব পড়তে পারে। তবে ট্রাম্প পুরো মাত্রায় বাণিজ্যযুদ্ধ শুরু করলে কানাডার পক্ষে সেটি এড়িয়ে যাওয়ার উপায় নেই।

মলসন কানাডিয়ান বিয়ারের একসময় বিজ্ঞাপন করেছিলেন কানাডার অভিনেতা জেফ ডগলাস, যাতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি কানাডীয়’। সম্প্রতি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হতে বলেছিলেন ট্রাম্প। ওই বিষয়টিকে মাথায় রেখে জেফ ইউটিউবে একটি ভিডিও বানিয়েছেন।

Translate