শুক্রবার ১৯শে জুন, ২০২৬

‘হ্যারি পটার’ অভিনেতার মৃত্যু

ব্রিটিশ অভিনেতা সাইমন ফিশার বেকার মারা গেছেন। তিনি ‘হ্যারি পটার’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট এ খবরটি প্রকাশ করেছে, যা অভিনেতার মুখপাত্রের বরাত দিয়ে জানা যায়।

মুখপাত্র শোকবার্তায় বলেন, “সাইমন ফিশার রোববার (৯ মার্চ) মৃত্যুবরণ করেছেন। আমি শুধু তার কর্মী ছিলাম না, আমাদের ১৫ বছরের বন্ধুত্ব ছিল। খুব কাছের একজনকে হারালাম।”

২০০১ সালের হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন সিনেমায় হাফলপাফ হাউসের ভূত ফ্যাট ফ্রিয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন সাইমন ফিশার। এছাড়া তিনি ডক্টর হু সিরিজেও অভিনয় করেছেন।

টেলিভিশনেও তিনি বেশ কিছু জনপ্রিয় সিরিজে কাজ করেছিলেন, এর মধ্যে বিবিসির পাপি লাভ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন।

অভিনয়ের পাশাপাশি অডিও ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় ছিলেন সাইমন ফিশার। তিনি ডক্টর হু: দ্য কার্স অব স্লিপি হলোতে ফাদার হার্ডউডের চরিত্রে কণ্ঠ দেন।

Translate