শুক্রবার ১৯শে জুন, ২০২৬

অপু-বুবলীর এ কেমন ভার্চ্যুয়াল যুদ্ধ

অপু বিশ্বাস বর্তমানে চলচ্চিত্রে কাজ না করলেও বিভিন্ন ব্যবসা এবং পণ্যপ্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তবে মাঝে মাঝেই তিনি ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনার সৃষ্টি করেন। সম্প্রতি, তিনি চিত্রনায়িকা শবনম বুবলীকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন, যা নেটিজেনদের মধ্যে আলোচনা–সমালোচনার জন্ম দিয়েছে।

গত রোববার সন্ধ্যায় অপু বিশ্বাস একটি ফেসবুক পোস্ট করেন, যাতে লেখা ছিল, “এক মা তাঁর মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।” এই পোস্টের পর নেটিজেনরা মনে করছেন, অপু বিশ্বাস তার পোস্টে শবনম বুবলীর উদ্দেশ্যে একটি খোঁচা মারতে চেয়েছেন।

এর আগে, শবনম বুবলী একটি রিলস ভিডিও পোস্ট করেন, যেখানে তার ছেলে শেহজাদ পেনসিল দিয়ে খাতায় মা-বাবার নাম লিখছে। ভিডিওটির ক্যাপশনে বুবলী লেখেন, “বাপজানের প্রথম হাতের লেখা। সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য।” বুবলীর এই পোস্টের পর অপু বিশ্বাসের পোস্টটি এসেছে, যা কিছুটা ইঙ্গিতপূর্ণ বলে ধারণা করছেন অনেকে।

Translate