বাহরাইনে বিশ্ব জুনিয়র টেনিস অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের প্রাক বাছাইয়ে বাংলাদেশ তৃতীয় স্থান পেয়েছে। আজ শনিবার সিরিয়াকে হারিয়েছে তারা।
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠা হংকং এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে।
বয়সভিত্তিক টেনিসে এশিয়ান পর্যায়ে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য।
প্রাক বাছাই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল এশিয়ান পর্যায়ে খেলবে।
আকাশ অনেক লড়ে হারলেও কাব্য গায়েন বেশ সহজেই দুই সেট জিতেছেন। প্রথম সেট ৬-২, পরের সেট ৬-০ ব্যবধানে জয়ী হন।
এককে একটি জয় ও হারে খেলা গড়ায় দ্বৈতে। আকাশ ও কাব্য জুটি ৬-৩, ৬-৪ সেটে জিতলে বাংলাদেশের তৃতীয় স্থান নিশ্চিত হয়।