প্রায় দুই মাস বিরতির পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও গোলার বিকট শব্দ শোনা যাচ্ছে। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের সাবরাং সীমান্তসহ পৌরসভার বিভিন্ন এলাকায় রাখাইন থেকে বোমা বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এই গোলার শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।
এদিকে, মিয়ানমারের সেনাবাহিনী (জান্তা সরকার) ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির (এএ) মধ্যে তুমুল সংঘর্ষ ফের শুরু হয়েছে। দীর্ঘ ১১ মাসের সংঘাতের পর ২০২৪ সালের ৭ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের ২৭০ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিল আরাকান আর্মি। তবে, সশস্ত্র গোষ্ঠীটির জন্য স্বস্তির কিছু নেই। প্রায় দুই মাস সংঘাত বন্ধ থাকার পর আবারও সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।