শনিবার ১৮ই জুলাই, ২০২৬

বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন সকলকে।

মেহজাবীনের বিয়ের দাওয়াত পোস্ট ঘিরে চমক!

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহজাবীন চৌধুরী লেখেন, “অর্পা আর মারুফের বিয়েতে দাওয়াত সবাইকে!”

এরপর তিনি যোগ করেন, “নীল সুখ চলছে বিঞ্জে!”

তবে এটি মূলত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’-এর প্রচারণামূলক পোস্ট। আজ (১৮ ফেব্রুয়ারি) ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে নতুন এই ওয়েব ফিল্মটি।

ভিকি জাহেদ পরিচালিত এই ওয়েব ফিল্মে অর্পা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, আর মারুফ চরিত্রে দেখা যাবে ফররুখ আহমেদ রেহানকে।

Translate