রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার জামতলা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পীরগঞ্জ উপজেলার কদমতলি বাজারের আতোয়ার রহমানের ছেলে মোজাহিদ (১৭) এবং পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আনিছুর রহমান বানু (৩৫)।
আহতরা হলেন পীরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে রেজাউল ইসলাম (৪২) এবং কদমতলি বাজারের আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে চারজন যুবক ছিলেন। তারা দ্রুতগতিতে আসার সময় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আহত হন আরও দুজন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে, তাদের অবস্থাও আশঙ্কাজনক।