রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

ভারতের জিবিএস রোগ দেখা দিয়েছে।

ভারতের মহারাষ্ট্রে স্নায়বিক রোগ গুইলেইন-বাররে সিনড্রোম (জিবিএস) এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দেশটির স্বাস্থ্যকর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে এক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

মহারাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, শোলাপুর শহরে এক রোগী মারা গেছেন এবং ১৬ জন আক্রান্তকে আপাতত ভেন্টিলেটরে রাখা হয়েছে। প্রদেশে জিবিএসের প্রাদুর্ভাব বেড়ে চলেছে, এখন পর্যন্ত ১০১ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। অধিকাংশ সংক্রমণ পুনে শহর এবং তার আশপাশে সীমাবদ্ধ রয়েছে। পুনে শহর, যা মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের মাত্র ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত, এখানে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

গুইলেইন-বাররে সিনড্রোমের প্রভাবে আক্রান্ত ব্যক্তির স্নায়ুতন্ত্রে আক্রমণ ঘটায়, ফলে পক্ষাঘাতগ্রস্ত হওয়া বা এমনকি মৃত্যুও ঘটতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, জিবিএস আক্রান্ত হলে লক্ষণ প্রকাশ হতে কয়েক দিন বা সপ্তাহও লাগতে পারে। সাধারণত কয়েক সপ্তাহ পর এর প্রভাব কাটলেও অনেকেই দুর্বলতা অনুভব করতে পারেন। তবে মারাত্মকভাবে আক্রান্তদের বেশিরভাগই সুস্থ হয়ে ওঠেন।

Translate