রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন এক দাবানল ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন এক দাবানল ছড়িয়ে পড়েছে,

যা প্রবল বাতাসের কারণে দ্রুত বিস্তৃতি লাভ করছে। বুধবার (২২ জানুয়ারি) শুষ্ক বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় ৮ হাজার একর (৩২ বর্গকিলোমিটার) এলাকা দখল করে নেয়। পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় প্রশাসন নিরাপত্তার স্বার্থে ১৯ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে দাবানলটি ছড়িয়ে পড়ছে। এটি দ্রুত বিস্তৃত হয়ে সাম্প্রতিক ভয়াবহ ‘ইটন ফায়ার’-এর অর্ধেক পরিমাণ এলাকায় পৌঁছেছে। ইটন ফায়ার ছিল লস অ্যাঞ্জেলেস অঞ্চলের অন্যতম বিধ্বংসী দাবানল, যা ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছিল।

Translate