রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান কে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিএনপির প্রতিনিধিদলকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। এই অনুষ্ঠানের আয়োজন করা হবে ৫ ও ৬ ফেব্রুয়ারি, ওয়াশিংটন ডিসিতে, ইউএস কংগ্রেসের উদ্যোগে।

শনিবার (১১ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত ১০ জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আমন্ত্রণপত্র পেয়েছেন।

বিএনপির প্রতিনিধিদলে আমন্ত্রণ পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান, যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। এটি রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্রিত করার জন্য প্রার্থনা এবং আন্তঃধর্মীয় সংলাপের এক বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

Translate