চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের স্থায়ী সমাধানের দাবিতে বৃহস্পতিবার আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ‘কমপ্লিট শাটডাউন’ শুরু হয়েছে এবং দাবি পূরণ না হলে তা অব্যাহত রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল অথবা আলোচনার ভিত্তিতে চুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে নতুন উপাচার্য নিয়োগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।