গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে: রিজভী

বারবার হোঁচট খাওয়ার কারণে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি এবং এর সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. মিলনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি এবং শহীদ ডা. মিলনের মা তার ছেলের আত্মত্যাগের সরকারি স্বীকৃতির দাবি জানান।

Translate