চলতি মাসে ঢালিউডে তারকাদের নানা ব্যক্তিগত ও পেশাগত বিরোধ এবং বিতর্ক আলোচনায় ছিল। এর মধ্যে গায়িকা নাজমুন মুনিরা ন্যানসির বিচ্ছেদের ঘোষণা, হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির গ্রেফতার, তানজিন তিশার সদস্যপদ স্থগিত ও গ্রেফতারি পরোয়ানার আবেদন এবং পরীমণি-অপু বিশ্বাসের পাল্টাপাল্টি মন্তব্য উল্লেখযোগ্য। এ ছাড়া আদালত প্রাঙ্গণে সাংবাদিককে হুমকি-হেনস্তার অভিযোগে পরীমণির দেহরক্ষীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং এফডিসিতে জয় চৌধুরীকে নিয়ে হেলাল খানের মন্তব্যও ব্যাপক আলোচনার জন্ম দেয়।