অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার ২৫তম বিসিএসের মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের মো. রাকিবুল হাসান নামে আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার পিবিআইতে কর্মরত আজাদকে গাজীপুর থেকে আইসিটি মামলার রিকুইজিশনের ভিত্তিতে এবং রাকিবুলকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে নিয়মিত মামলায় আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর আজাদকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।