আসন্ন ‘গানমাস্টার জি৯’ সিনেমার প্রচারণায় ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর বিশেষ পর্বে এসে একটি রোমান্টিক দৃশ্যের অভিনয় করতে গিয়ে অভিনেত্রী জেনেলিয়া দেশমুখের কানের দুল মুখ দিয়ে খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ইমরান হাশমি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একাংশ জেনেলিয়ার স্বামী রীতেশ দেশমুখকে জড়িয়ে কটাক্ষ ও নিন্দা জানালেও ভক্তদের অনেকেই এটিকে নিছক পেশাদার অভিনয় হিসেবে সমর্থন করেছেন।