ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা তার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসে শেখ হাসিনার ফেরার পরিকল্পনার খবরের প্রেক্ষাপটে ঢাকা একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চায় এবং এ বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক সম্পৃক্ততার কোনো বিকল্প নেই। পাশাপাশি তিনি জানান, ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরলে গ্রেফতার করা হবে এবং সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে।